ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে সামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ৯ মার্চ ২০২৪
মানিকগঞ্জে সামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থী সামিয়া হত্যার অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার বিদ্যালয়ের সহপাঠীরা।

শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে।

মানবন্ধনে শিক্ষার্থীরা জানায়, সামিয়া মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিল। সে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যেন আর কোনো স্কুলের শিক্ষার্থীর এভাবে মৃত্যু না হয়।

Advertisement

এর আগে, সামিয়া ইসলাম মার্চের ২ তারিখে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদীর পাড়ে কুশেরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!