ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীনগরে ভুয়া চিকিৎসক গ্রেফতার, ক্লিনিক সিলগালা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ১০ মার্চ ২০২৪
শ্রীনগরে ভুয়া চিকিৎসক গ্রেফতার, ক্লিনিক সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাড়পত্রবিহীন বেসরকারি একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলমের নেতৃত্বে বিশেষ একটি টিম শ্রীনগর উপজেলার আলামিন বাজারে অবস্থিত আপন মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকের ভুয়া চিকিৎসক লুৎফর রহমান মিলনকে আটক করে শ্রীনগর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তোহা মোহাম্মদ শাকিল জানান, ভুয়া ওই চিকিৎসকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!