[ দেশজুড়ে ]
ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের সিএন্ডবি ঘাটের বাঁশতলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাঁশতলা নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে জানান।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, অবস্থা দেখে ধারণা করা হচ্ছে- মরদেহটি দুই-তিনদিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এখানে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের এসআই ইদ্রিস শেখ বলেন, সোমবার সকালে খবর পেয়ে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে সাদা-কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিলো। গলায় একটি মাফলার পেঁচানো ছিলো। তার পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!