ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে খালের পাড় থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৭ মার্চ ২০২৪
সরাইলে খালের পাড় থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খালের পাড় থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা এলাকায় খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রোকেয়া বেগম (৬৫) বিশুতারা এলাকার আবুল কালামের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে উপজেলার কালিকচ্ছ বিশুতারা এলাকায় খালের পাড় থেকে বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়। তার গলায় শাড়ি প্যাঁচানো ছিলো। তার পিঠে ও কমরে ধারালো ছুরির অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে- এটি একটি পরিকল্পিত হত্যা। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গতকাল বিকেলে রোকেয়া বেগম বাড়ি থেকে বের হন। তিনি প্রায় সময় বাড়ি থেকে বের হয়ে যেতেন, আবার পরে বাড়িতে ফিরে আসতেন। তাই পরিবারের সদস্যরা তেমন খুঁজাখুঁজি করতেন না। তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

Advertisement

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, প্রায় ৯ বছর আগে এ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঐ হত্যা মামলায় রোকেয়ার ২ ছেলে আসামি। ঐ হত্যকাণ্ডের সঙ্গে রোকেয়া হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!