ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লেবুর বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ১১ মার্চ ২০২৪
লেবুর বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা
ফাইল ফটো

চট্টগ্রামের স্টেশন রোডে লেবুর দাম বেশি রাখছে এমন খবরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের এমন চিত্র দেখা গেছে। 

জানা গেছে, অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে বেশি দামে লেবু বিক্রির দায়ে রিয়াজুদ্দিন বাজারের মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা ও মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া একই অপরাধে মিতালী বাণিজ্যালয়কে ১৫ হাজার এবং বিসমিল্লাহ্ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, আড়তে মূল্য তালিকা নেই। একেক সময় একেক দামে বিক্রি করে ওরা। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। এই পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!