ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যায় দুইজনের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১১ মার্চ ২০২৪
রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যায় দুইজনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চাঞ্চল্যকর সনি (১৬) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপহরণের দায়ে আসামিদের আরো ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১১ মার্চ) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নগরীর হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকার মামুনের ছেলে মঈন ওরফে আন্নাফ  ও মঈনের বান্ধবী হাবিবা কুমকুম সাবা ওরফে ঐশি। তারা দুজনই কিশোর গ্যাংয়ের সদস্য।

Advertisement

নিহত সনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩ জুলাই রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকা থেকে তাকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় তুলে নিয়ে যাওয়া হয়। এরপর নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করেন সানির বাবা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, শিশু আইনে অপ্রাপ্তবয়স্ক পাঁচজনের বিচার চলছে নারী ও শিশু আদালতে। আর প্রাপ্তবয়স্ক চারজনের বিচারকার্য শেষ হলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আদালত কুপিয়ে হত্যার দায়ে প্রধান আসামি মঈন ও তার বান্ধবী ঐশিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অপহরণের দায়ে আরো ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!