[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মামুন মাতব্বরকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব।
রোববার ফতুল্লা মডেল থানার মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গ্রেফতার মামুন মুন্সিগঞ্জ সদরের পশ্চিম কাজী কসবা এলাকার আলার চান মিয়া মাতব্বরের ছেলে।
.png)
ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মামলা হওয়ার পর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক থাকেন।
পরে তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
র্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!