[ দেশজুড়ে ]
জব্দকৃত ১২৭ মণ ইলিশ গেল মাদরাসা-এতিমখানায়
ছবি: ডেইলি বাংলাদেশ
নিষেধাজ্ঞা অমান্য করে কাঠের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় চাঁদপুরের হাইমচরে ১২৭ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। পরে ঐসব মাছ স্থনীয় মাদরাসা-এতিমখানায় দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হাইমচরের চরভৈরবী এলাকার মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ঐ ট্রলারে থাকা ৪ হাজার ৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!