[ দেশজুড়ে ]
নিখোঁজের দুই দিন পর ডোবায় মিললো ইজিবাইক চালকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে রাজু নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত কবরস্থানের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত রাজু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে।
.png)
ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রথম রোজার দিন সন্ধ্যায় রাজু ইজিবাইক নিয়ে বের হন। এরপর তিনি আর ইজিবাইক নিয়ে গ্যারেজে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন জিডি করতে থানায় আসেন। এরমধ্যে খবর পায় পিলকুনি কবরস্থানের পাশে ডোবায় একটি লাশ ভাসছে। তখন তারা জিডি না করে ঘটনাস্থলে গিয়ে রাজুর লাশ শনাক্ত করেন।
তিনি আরো জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!