[ দেশজুড়ে ]
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার চান্দিনা উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আব্দুল মান্নান চান্দিনা থানার আলিকামোড়া গ্রামের আহাম আলীর ছেলে।
বুধবার রাতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।
তিনি জানান, গত ৩ মার্চ দুপুরে ওই শিশুটি অভিযুক্ত আব্দুল মান্নানের দোকানের সামনে আসলে আইসক্রিম, চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায়, ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ মার্চ চান্দিনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!