ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ১৪ মার্চ ২০২৪
৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার কোয়াইংছড়ি পাড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি ফারুককে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৫ নভেম্বর টেকনাফ উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনার দিন ভিকটিমের বাবা-মা তাদের সন্তানদের ঘরে রেখে পানের বরজে কাজ করতে যান এবং কাজ শেষ পুনরায় ঘরে ফিরে ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় কান্না করতে দেখে। ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ফারুক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে ফারুক আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি সম্পর্কে র‌্যাব-১৫ অবগত হয়ে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী বৃদ্ধি করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বুধবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল কোয়াইংছড়িপাড়ায় অভিযান চালায়। এ সময় শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি ফারুককে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!