নিহতের পরিবারের দাবি, মারধরের পর রিমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পূর্ব তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রিমা আক্তার ঐ গ্রামের দুবাই প্রবাসী শেখ বাহাদুর রহমানের স্ত্রী।
.png)
স্থানীয়রা জানান, রিমা আক্তার ও তার স্বামী মোহাম্মদ বাহাদুরের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে।
তবে নিকট আত্মীয়স্বজনের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাহাদুর প্রতিনিয়তই তার স্ত্রী রিমাকে মারধর করতেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন এমন খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বাড়ির কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে গামছা বাঁধা লাশটি দেখতে পায়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
তিনি আরো জানান, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটতে পারে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।