[ দেশজুড়ে ]
জয়পুরহাটে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের পারুলিয়ায় নিজ বাড়িতে সন্ধ্যাকালীন দিওর পূজার সময় আগুনে পুড়ে অর্ক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত অর্ক জয়পুরহাট সদরের পারুলিয়া গ্রামের শয়ন মন্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর নিজ বাড়িতে সন্ধ্যাকালীন দিওর পূজার প্রদীপে আগুন জ্বালিয়ে অর্কের মা রান্না করতে যান। এ সময় শিশু অর্ক শাড়ি পরে খেলা করার সময় শাড়িতে আগুন লাগে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
.png)
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, জয়পুরহাট শহরের পারুলিয়া গ্রামে আগুন লেগে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!