ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯, ১৬ মার্চ ২০২৪
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় দেশের এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার (১২ মার্চ) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৩ মার্চ) চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৪ মার্চ) চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (১৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা এই মৌসুমেরও দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গত বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা অনেক বেশি হবে। মৌসুমের শুরুতেই এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গরমের তীব্রতা আরও বেড়ে মাঝারি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এধারা আরও কিছুদিন অব্যহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!