ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বিশেষ অঙ্গে’ আঘাত করে ফার্নিচার ব্যবসায়ীকে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ১৬ মার্চ ২০২৪
‘বিশেষ অঙ্গে’ আঘাত করে ফার্নিচার ব্যবসায়ীকে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ‘বিশেষ অঙ্গে’ আঘাত করে মোস্তফা খালাসি নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে রাজন নামে যুবকের বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা যশলং ইউনিয়নের হাটকান এলাকার সফিজউদ্দিন খালাসির ছেলে। এদিকে এঘটনার পরপরই পালিয়েছে ঘাতক রাজন। তার বাড়ি সদর উপজেলার ঢালীকান্দি এলাকায়।

জানা যায়, সকালে বাঘিয়া এলাকায় ফার্নিচারের নকশার বিষয় নিয়ে নিহত মোস্তফার কাছে যান রাজন। তখন ফার্নিচারে নকশা করা সম্ভব নয় জানালে বিষয়টি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুইপক্ষ। এসময় রাজন বিশেষ অঙ্গে আঘাত করলে মাটিয়ে লুটে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে দোকানে মরদেহ রেখে পালিয়ে যান রাজন। পরে স্থানীয়রা দোকানে মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

Advertisement

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় অভিযুক্ত রাজনকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!