ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে বালু উত্তোলনের দায়ে ৯ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ১৭ মার্চ ২০২৪
নবীনগরে বালু উত্তোলনের দায়ে ৯ জনের সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ এলাকায় নবীনগর ইউএনও তানভীর ফরহাদ শামীম অভিযান চালিয়ে এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নিয়ামুল ইসলাম, সিফুর রহমান, রেজাউল করিম, আজিজুল হক, মাইদুল, মনির, এবাদুল্লাহ, ওমর ফারুক ও রাজিব মিয়া।

নবীনগর ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর এলাকায় সরকার নির্ধারিত ড্রেজার মেশিনের চেয়ে অধিক ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু মহলের ইজারাদারকে ইজারার শর্ত মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!