ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দু’জনের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৯, ১৭ মার্চ ২০২৪
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দু’জনের
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (১৬ মার্চ) রাতে উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বহুড়িয়া ইউনিয়নের শফি উদ্দিনের ছেলে অটোচালক তোফাজ্জল ও দেউহাটা গ্রামের রতন বাকালির ছেলে অটোরিকশার যাত্রী সুশান্ত বাকালি।

মির্জাপুর থানার ওসি রেজাউল করিম জানান, রাতে যাত্রী নিয়ে অটোরিকশাটি দেউহাটার দিকে যাচ্ছিলো। এ সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত এবং চারজন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!