ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালিয়াকান্দিতে আইসক্রিম কারখানাকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৮ মার্চ ২০২৪
বালিয়াকান্দিতে আইসক্রিম কারখানাকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক আইসক্রিম কারখানাকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

সোমবার বিকেলে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পনিরুজ্জামান ও পুলিশ লাইন্সের এএসআই রুহুল আমীন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টা থেকে অভিযান শুরু করা হয়। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযান সম্পন্ন হয় বিকেল পৌনে ৫টায়। সোনাপুর বাজারের নাম্বার ওয়ান আইসক্রিম কারখানায় দুটি অনিয়ম ছিল। প্রথমত, অনুমোদনহীন রং ও ফ্লেভার মেশানো হচ্ছিল। এছাড়া মোড়কের গায়ে উৎপাদকের নাম-ঠিকানা, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ এবং খুচরা মূল্য দেওয়া ছিল না। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪২ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!