সোমবার বান্দরবানে সিভিল সার্জন কনফারেন্স সভা কক্ষে ম্যালেরিয়া নির্মূলে স্বাস্থ্য অবিহিতকরণ বিষয়ক সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি থেকে এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতর ও প্রধান গবেষকের সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. আবুল ফয়েজ।
অনুষ্ঠান আয়োজন করে ডেভ কেয়ার ফাউন্ডেশন ও সহযোগিতা করে বান্দরবান স্বাস্থ্য বিভাগ।
.png)
অধ্যাপক মো. আবুল ফয়েজ বলেন, ম্যালেরিয়া নির্মূলের কর্মসূচি হিসেবে বান্দরবানের লামা ও আলীকদম এই দুই উপজেলায় একটি গবেষণামূলক পরিচালনা করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উপজেলাগুলোতে ডেভ কেয়ার ফাউন্ডেশন ও অন্যান্য সংস্থা থাইল্যান্ডের মাহিদল ম্যালেরিয়া নির্মূলের টিকা ও ওষুধের কার্যকারিতা নির্ণয় করা হবে।
তাছাড়া টিকা ও ওষুধের কার্যকারিতা নির্ণয়ের জন্য ম্যালেরিয়া সংক্রামক ১০০টি পাড়া কিংবা গ্রাম চিহ্নিত করা হয়েছে। সেসব গ্রামের সাধারণ মানুষের মাঝে ম্যালেরিয়া টিকা ও ওষুধ প্রদান করা হবে। পরবর্তীতে প্রতিজনের মাঝে টিকা যারা গ্রহণ করবে তাদের সেবা চলমান থাকবে এবং ওষুধ সেবা ক্ষেত্রে একইভাবে চলমান প্রক্রিয়া থাকবে। এতে করে আগামীতে ম্যালেরিয়া ঝুঁকি কমে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বান্দরবান সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনার সহকারী উপ-পরিচালক ডা. অং চালু, ডেপুটি সিভিল সার্জন ডা. এম এম নয়ন সালাউদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।