ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে অকটেন পাচার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ২০ মার্চ ২০২৪
অবৈধভাবে অকটেন পাচার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া থেকে অবৈধভাবে মিয়ানমারে অকটেন পাচারের সময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ ডেইলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি পিকআপ থেকে ৪২টি তেলের ড্রাম জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- উখিয়া কুতুপালং ক্যাম্প-১৭ এর বাসিন্দা রোহিঙ্গা আবু বক্কর ছিদ্দিকের ছেলে আজিম উল্লাহ ও উখিয়ার কোট বাজার এলাকার বাসিন্দা মৃত রাজেন্দ্র বড়ুয়ার ছেলে দিপু বড়ুয়া। 

Advertisement

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। 

তিনি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অকটেন উখিয়া থেকে সাগর পথে পাচার করা হচ্ছে। এমন খবর পেয়ে মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় ৪২টি ড্রাম থেকে ১৮৯০ লিটার অকটেন জব্দ করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়। 

তিনি আরো বলেন, জব্দকৃত অকটেনসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!