গ্রেফতার জুয়েল শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির মাধবলক্ষ্মীকোল গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।
জানা যায়, ওই নারীর বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর। প্রথম বিয়ের কথা গোপন করে প্রায় মাস ছয়েক আগে জুয়েল তাকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর ওই নারী জুয়েলের আরেকটি বিয়ের কথা জানতে পারেন। এ কারণে তাকে ছেড়ে চলে আসতে চান ওই নারী। তবে বিয়ের পর তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ও ছবি গোপনে তুলে রাখেন জুয়েল। চলতি বছরের ৭ জানুয়ারি ওই নারী জুয়েলকে তালাক দেন। তালাক দেওয়ার পর থেকে জুয়েল তাকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছিলো। প্রায়ই হুমকি দিতো। শেষ কথা নামে একটি আইডিতে নগ্ন ছবি ও শারীরিক সম্পর্কের ভিডিও আপলোড করা হয়।
.png)
জুয়েল ৯ মার্চ ওই নারীর এক আত্মীয়ের কাছে ওই ভিডিও পাঠায়। পরে ওই নারীর এক খালাতো ভাইয়ের কাছেও ওই ভিডিওটি পাঠায়। এ ঘটনার পর ওই নারী ১৯ মার্চ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। ডিবি পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জুয়েল। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ওই নারী জানান, আমার আত্মীয়ের কাছ থেকে বিষয়টি জানার পর জুয়েলের সঙ্গে যোগাযোগ করি। আমাদের ব্যক্তিগত ভিডিও কাউকে না পাঠানোর জন্য এবং ভিডিও মুছে ফেলতে তাকে অনুরোধ করি। তখন আমাকে আবারো তার সংসারে ফিরে যাওয়ার প্রস্তাব দেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ কারণে থানায় মামলা দায়ের করি।
ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান খান বলেন, দুপুরের দিকে অভিযান চালিয়ে জুয়েলকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।