গ্রেফতারকৃতরা হলেন- কাকনহাট লাহিলা পাড়ার মোস্তফার ছেলে সুইট আলী (২৪), সুন্দরপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে বেনজীর আহাম্মেদ (৪০), কাকনহাট সেরেপাড়া এলাকার আহসারন হাবিবের ছেলে আসিদুল ইসলাম (৩২), একই এলাকার শহিদুল ইসলাম (৩৭ ), ভগবানপুরের রমজান আলী (২৭), বুজরুক রাজরামপুরের তুষার আলী নাঈম (২৪) ও রাজাবাড়ি হাটের জিয়াউর রহমান পাইলট (৪২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা অটোরিকশা থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করে থাকেন এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিকশা চালকদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাঙচুর, ক্ষয়ক্ষতি ও মারধর করেন। চাঁদা না দিলে এমনকি যানবাহন চালাতেও দেওয়া হয় না। গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
.png)