ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর গ্যাং ‘জানু’ গ্রুপের লিডারসহ আটক ৮

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২৩ মার্চ ২০২৪
কিশোর গ্যাং ‘জানু’ গ্রুপের লিডারসহ আটক ৮
আটককৃতরা। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’ এর লিডার সোহানসহ আট সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প। এর আগে, শুক্রবার রাতে শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গ্রুপ লিডার সোহান, সাকিব খান রাতুল, আবদুল্লাহ মুমিন, জয়ন্ত কুমার, আব্দুল হাই কাফি তামিম, পিযুষ কুমার মহন্ত আনন্দ, জয় মহন্ত ও  পিপাস মোল্লা। আটককৃতদের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায়।

Advertisement

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সোহানসহ আটজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!