ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিনদিনে ৪৪ গরু-ছাগলের মৃত্যু, আতঙ্কে কলারোয়াবাসী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ২৩ মার্চ ২০২৪
তিনদিনে ৪৪ গরু-ছাগলের মৃত্যু, আতঙ্কে কলারোয়াবাসী
ফাইল ফটো

সাতক্ষীরার কলারোয়ায় অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিনে আট গরু ও ৩৬টি ছাগল মারা গেছে। এছাড়া এলাকার শত শত গরু ছাগল ভাইরাসে আক্রমণে রোগাক্রান্ত হয়ে পড়েছে।

বুধবার (২০ মার্চ) থেকে শুক্রবার (২২ মার্চ) পর্যন্ত সাতক্ষীরার উপজেলার দলুইপুর গ্রামের চেয়াম্যানপাড়ায় খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। এতে উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, অসুস্থ হওয়ার পর থেকে এসব গুরু-ছাগল ঠকি মতো খায় না। জ্বর-কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে গৃহপালিত প্রাণীগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এরপর হঠাৎ করেই মারা যাচ্ছে। প্রায়ই বিভিন্ন বাড়িতে অজানা এ ভাইরাসে গরু-ছাগল আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে।

Advertisement

দলুইপুর গ্রামের শুভ জানান, বৃহস্পতিবার বিকেলে তার প্রায় আড়াই লাখ টাকা একটি বিদেশি দুধের গাভী ও পাশের বাড়ির একজনের দুটি গরু অজানা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

তিনি বলেন, প্রতিদিনই ভাইরাস রোগে একের পর এক গরু ছাগল মারা যাচ্ছে। গত তিনদিনে দলুইপুর চেয়ারম্যানপাড়ায় মোট ৪৪টি গরু-ছাগল মারা গেছে।

স্থানীয় পশু চিকিৎসক মঈনুল ইসলাম জানান, আক্রান্ত গরু-ছাগল জ্বর কিংবা সর্দি-কাশি, মুখের ভিতরে ঘা জ্বরা রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ছে। পাতলা পায়খানা হচ্ছে। ভাইরাসে আক্রান্ত গরু ছাগল খাওয়া ছেড়ে দিয়ে দুর্বল হয়ে মারা যাচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুর ইসলাম জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগটি দেখা দিয়েছে। এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সঠিক সময় ভ্যাকসিন দেয়। তাছাড়া বাইরের খাবার না খাওয়ানোর জন্যও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!