শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরো এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরের নাম মো. সিফাত (২১)। সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের রাকিব আলীর ছেলে।
শাহমখদুম থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, গত ১ মার্চ দুপুরে শাহমখদুম থানার মোড়ে নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য দোকানদার নূর জামানকে মারধর করে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
.png)
শুক্রবার রাতে পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে আসামি সিফাতকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।