ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ২৪ মার্চ ২০২৪
রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার দুপুর দুইটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত উপজেলার আলাদীপুর ও বানিবহ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারের আমিনিয়া স্বপ্নপুরী হোটেলকে চার হাজার টাকা ও  একই অপরাধে বাণীবহ বাজারের রাকিব হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর ও বানিবহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি হোটেলকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!