সোমবার সন্ধ্যার দিকে পূর্ব ডুমখালীর রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, আবদুর রহমান ইফতারের আগে মালুমঘাট স্টেশনে বাজার করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে ডুমখালী এলাকার রেললাইনের কাছে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
.png)
নিহত আবদুর রহমান একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ২০২২ সালের ২৩ মে আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলাটি করা হয়। ওই হত্যাকাণ্ডের জেরে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, মালুমঘাট স্টেশন থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে আবদুর রহমানকে তুলে নিয়ে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। ধারণা করা হচ্ছে, আমির হোসেন হত্যার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আবদুর রহমানকে হত্যা করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।