সোমবার (২৫ মার্চ) রাতে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসলাম শেখ ওরফে কালু শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের মো. আইজুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন।
.png)
জানা গেছে, ২০১০ সালের ৬ আগস্ট সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পাথর নিয়ে ট্রাক চালক জয়নাল ও সহকারী রুবেল গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিলেন। মধ্যরাতে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের গতিরোধ করে নিয়ন্ত্রণে নেয় ডাকাত দল। এরপর চালক ও সহকারীকে হত্যা করে ঘিওর উপজেলার বালিয়াখোড়া সেতুর কাছে ফেলে যায়। পরদিন মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ট্রাকচালক জয়নালের ভাই অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে জয়নালের মোবাইলের সূত্র ধরে আসামি শনাক্ত করতে সক্ষম হয় ডিবি পুলিশ। এ ঘটনায় ডাকাত সর্দার কালুসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ অক্টোবর আদালত কালুসহ চার আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন দেন।
র্যাব জানায়, মামলার পর থেকে দেশের বিভিন্নস্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন আসামি। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।