ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সময় আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ২৬ মার্চ ২০২৪
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সময় আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্ল্যান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার নওয়াব আলী সরদারের ছেলে মো. হাবিবুর রহমান সরদার (৩৫), পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আ. মান্নান হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার (২৮)।

রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিলেন ওই তিনজন। এ সময় তাদের কাছে থাকা ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা।

Advertisement

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস জানান, আটকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!