ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের উৎপাদনে ফিরেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১০ নভেম্বর ২০২৩
ফের উৎপাদনে ফিরেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
ছবি: ডেইলি বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারো উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।

এরই মধ্যে প্রথম ইউনিট চালু হওয়ার পর উৎপাদিত ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীড লাইনে সরবরাহ হচ্ছে। এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ৬টায় যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ইউনিটের উৎপাদন স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Advertisement

গত বছরের ১৭ ডিসেম্বর বিদ্যুৎ উৎপাদন শুরুর পর ১৪ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর এবং সর্বশেষ ৫ নভেম্বর যান্ত্রিক ত্রটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!