ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইগাতী সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ২১ অক্টোবর ২০২৬
ঝিনাইগাতী সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
ভারতীয় মদ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গারোকোনা লেবুবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!