বুধবার সকাল ও দুপুরে রামপাল উপজেলার পৃথক স্থানে ডুবে তাদের মৃত্যু হয়। মৃত শিশুরা হলো- উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ১৯ মাস বয়সী ছেলে আজিম শেখ এবং চিত্রা গ্রামের মো. আলমগীরের ছয় বছর বয়সী মেয়ে আয়শা খাতুন।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আজিম শেখ বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
.png)
একইদিন দুপুর আড়াইটার দিকে আয়শা খাতুন বাড়ির পাশের খালের উপর দিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় সে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে খালের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, কোনো অভিযোগ না থাকায় স্ব স্ব পরিবারের কাছে ঐ শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।