[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ফাইল ছবি
মহান স্বাধীনতা দিবস এবং দোল পূর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দুইদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ওই সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়ে়শনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস ও দোল পূর্ণিমা উপলক্ষে দুইদিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়। তাই বন্ধ শেষে বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম বলেন, মহান স্বাধীনতা দিবস ও দোল পূর্ণিমা উপলক্ষে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম দুইদিন বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।
.png)
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭টি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট-বড় মাছ, সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!