দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ পারভেজ সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মোহাম্মদ সোলায়মানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বলেন, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও গলা টিপে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মোহাম্মদ পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন পারভেজ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।
.png)
জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে বিয়ে হয় পারভেজের। বিয়ের সময় পারভেজকে তিন লাখ টাকা দেয় রোকেয়া বেগমের পরিবার। এরপরও যৌতুকের জন্য প্রায়ই রোকেয়াকে নির্যাতন করতেন পারভেজ। রোকেয়া বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পারভেজকে ফের এক লাখ টাকা দেন তারা। এতেও সন্তুষ্ট ছিলেন না পারভেজ, আরো দুই লাখ টাকার জন্য রোকেয়ার ওপর চালাতে থাকেন শারীরিক ও মানসিক নির্যাতন।
২০১৮ সালের ২০ এপ্রিল রোকেয়ার মা ও বোনকে ফোন করে নানা অসংলগ্ন কথা বলেন পারভেজ। এরপর পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার মরদেহ দেখতে পায় তার পরিবার। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন রোকেয়ার বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে সাতজনের সাক্ষ্যগ্রহণ হয়।