[ দেশজুড়ে ]
কক্সবাজারে রেললাইনে কাটা পড়ে প্রাণ গেলো কিশোরীর
ছবি: সংগৃহীত
কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়ে এক কিশোরী নিহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস অনিকা খুটাখালীর মেধাকচ্ছিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল্লাহর মেয়ে। বুধবার সকালে খুটাখালী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল জানান, ভোরে সেহরি খাওয়ার পরে নামাজ শেষে রেল লাইনে হাঁটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে গত রোববার ডুলাহাজারা রেল ক্রসিংয়ে গাছ বোঝাই নসিমন আটকে পড়ে রেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত হয়নি । এর আগে বরইতলিতে মোহাম্মদ শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিভিন্ন সময় ট্রেনে কাটা পড়ে গবাদি পশু মারা যাওয়ার ঘটনা ঘটে।
.png)
রেলওয়ের ডুলহাজারা স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন দিয়ে দৈনিক চারটা ট্রেন যাওয়া আসা করে। তাই এসময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন রেলের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!