ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২৮ মার্চ ২০২৪
কেন্দুয়ায় তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় তিন ওষুধ ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন এ আদালত পরিচালনা করেন। 

অভিযানে মুকুল ফার্মেসিকে ৫ হাজার, পান্ত ফার্মেসিকে তিন হাজার এবং আনোয়ার ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ফার্মেসি মালিককে ১১ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। আমাদের অভিযানের খবর পেয়ে এলাকার অন্যান্য ফার্মেসি মালিকরা পালিয়ে গেছেন। এ অভিযানে কেন্দুয়া থানা পুলিশ সহযোগিতা করেছে এবং আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!