[ দেশজুড়ে ]
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন -ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শুক্রবার বিকেলে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা জুতার কারখানার নাম র্যাং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড।
.png)
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে বায়েজিদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে ফায়ারকর্মী শিবলি সাদিক গণমাধ্যমকে বলেন, কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!