ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে কবরে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ২৭ মার্চ ২০২৪
গভীর রাতে কবরে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া পশ্চিমপাড়া গ্রামে কবরস্থানের একটি কবরে গভীর রাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে সাতপোয়া পশ্চিমপাড়া পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়। বুধবার সকাল থেকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক পেজে ও আইডিতে কবরে আগুন জ্বলার ভিডিওটি দেখা গেছে। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম দানেছ শেখের স্ত্রী সজিরন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ মাস আগে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হঠাৎ মঙ্গলবার গভীর রাতে সজিরনের কবরস্থানের আগুন জলতে দেখেন একজন বৃদ্ধা। আগুন জ্বলতে দেখে এলাকাবাসীকে ডাকাডাকি শুরু করলে রাতেই ভিড় জমে ঘটনাস্থলে। প্রায় ৭ থেকে ১০ মিনিট আগুন জ্বলার পর একাই নিভেই যায়। এতে কবরস্থানে ওপরে থাকা ৪-৫টি পুড়ে ছাই হয়ে গেলেও কবরে থাকা চারপাশের কোন খুঁটিতে আগুন লাগেনি।

Advertisement

স্থানীয় নাজিম জানান, রাতে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে ছল নামে এক নারী এলাকাবাসীকে ডেকে কবরস্থানে নিয়ে আসেন। আগুন জ্বলার ভিডিওটা কে যেন ফেসবুক ছাড়ে। সেই ভিডিও দেখে আজ সকাল থেকে কবরস্থানে লোকজন ভিড় করে। আগুন কেউ লাগিয়ে দিয়েছে কি-না পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

তানজিত নামে একজন বলেন, মহিলাদের চিৎকার শুনে বের হয়ে দেখি কবরের ওপর আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রায় ১০ মিনিট পর আগুন একাই নিভে গেছে।

পৌর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। এটা নিয়ে প্রশাসনকে অনুরোধ করব। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করা হোক।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!