রোববার দুপুরে মহানগরীর খালিশপুর এলাকায় এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে অনুমোদনহীন এবং ক্ষতিকর উপাদান ব্যবহার করে নকল রোবো ললি তৈরি, বিপণন ও বিক্রয় করার অপরাধে সাজুর রোবো কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫০০ প্যাকেট অনুমোদনহীন, নকল রোবো উদ্ধার ও ধ্বংস করা হয়। অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে ভূঁইয়া ফুড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন ও আনসার সদস্যরা।
.png)
অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, সেমাই, ওষুধ, আলু, দেশি পেঁয়াজ ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সব ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।