সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর পাগাড় মিরাশপাড়া এলাকার নিহারিকা নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এসি মিস্ত্রি রবিন (১৮), আলমগীর (৩৪) ও মো. রফিক (৩২)। অপর একজন কারখানার দারোয়ান সোহাগ (৩৬)।
.png)
জানা যায়, ইফতারির পর কারখানার ছাদে এসি মেরামত করছিলেন ঐ তিন মিস্ত্রি। কারখানার দারোয়ান তাদের পাশে দাঁড়ানো ছিলেন। এ সময় গ্যাস ভরাকালে আচমকা এসিতে বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিন, সোহাগ ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢামেকে রেফার্ড করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর শহীদ জানান, তিনজনের শরীরে বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের ঘটনাটির খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।