[ দেশজুড়ে ]
দুই ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল
ফাইল ফটো
ঈদে ঘরমুখো মানুষের যাত্রার সুবিধার্থে দুই ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। ট্রেন দুটি হলো- চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) মাহবুবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি বাতিল করে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেন দুটির ছুটি বাতিল করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!