ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনের ক্লিপ খোলার দায়ে আটক ২ 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ২ এপ্রিল ২০২৪
রেললাইনের ক্লিপ খোলার দায়ে আটক ২ 
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সদরে রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ওসি এম নুরুল ইসলাম। এর আগে, সোমবার (১ এপ্রিল) রাতে সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, রাতে রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন আটককৃতরা। এ সময় স্থানীয়রা বুঝতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এম নুরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!