[ দেশজুড়ে ]
নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল আকাশের
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ভৈরব নদীতে ডুবে আকাশ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আকাশ মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের শ্যামল আলীর ছেলে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভৈরব নদী থেকে আকাশ হোসেনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
এর আগে দুপুর ২ টার দিকে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে আকাশ পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ ঘণ্টা পর তার নিথর লাশ উদ্ধার করা হয়।
.png)
স্থানীয়রা জানান,আকাশ সদর উপজেলার শেখপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সে নানা বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করতে নামে। পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে খুলনা ডুবুরিদলকে খবর দেয়। ডুবুরিদল পৌঁছানোর আগেই স্থানীয়রা এক পর্যায়ে আকাশের লাশ খুঁজে পান।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!