ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক টানেই জেলের জালে উঠল ১৩০ মণ ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬, ৬ এপ্রিল ২০২৪
এক টানেই জেলের জালে উঠল ১৩০ মণ ইলিশ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ।

শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান ওই জেলে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার সমুদ্রের অভ্যন্তরে এসব মাছ ধরা পড়ে। 

জানা যায়, বুধবার সূর্য মাঝি ১৭ জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামে একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে যাত্রা করেন। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পারে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের দাম ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে জেলেরা।  

Advertisement

সূর্য মাঝি জানান, আমরা সাগরে গিয়ে প্রথম টান দেওয়ার পরই জাল ভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। আমরা জেলেরা অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে উঠানো হচ্ছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে। কত টাকায় বিক্রি হতে পারে সেটা এখনো বলতে পারছি না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি, বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!