উদ্ধার করা মরদেহটি জাহাজের গ্রিজার সাখায়েত মুন্সির বলে জানিয়েছে নৌবাহিনী। নিহত সাখায়েত মুন্সির গ্রামের বাড়ি নড়াইল। নৌ-বাহিনীর ডুবুরি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (৭ এপ্রিল) দুপুরে খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে ড্যাপ সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ হন।
.png)
কার্গো জাহাজের মাস্টার শহীদুল্লাহ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখায়েত নিখোঁজ হন।
তিনি আরো জানান, টিএলএন-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটে।