ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ বুধবার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৯ এপ্রিল ২০২৪
শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ বুধবার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল ফিতরের নামাজ পড়বেন শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০টি গ্রামের ১০ হাজার মানুষ। তারা সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী বলে জানা গেছে।

সুরেশ্বর পীরের দরবার সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় শত বছরের ও বেশি সময় ধরে সুরেশ্বর পীরের সব ভক্ত ও তাদের মুরিদানরা একই নিয়মে ঈদ উৎসব পালন কর আসছেন। 

নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, বালাখানা, নশাসন, ভুমখাড়া, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের প্রায় এক হাজার পরিবারের ১০ হাজারেরও বেশি নারী পুরুষ বুধবার ঈদ উদযাপন করবেন। বুধবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফ ঈদের জামাত শেষে সেমাই পোলাও খেয়ে ঈদুল ফিতর পালন করবেন তারা।

Advertisement

সুরেশ্বরর ভক্ত প্রমতলার আবদুল আলিম চৌকিদার এসব তথ্য নিশ্চিত করছেন। নামাজে ইমামতি করবেন মোতাওয়ালি সৈয়দ বেলাল নুরী।

সুরেশ্বর পীরের বর্তমান গদিনশিন মোতাওয়ালি সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ শেষে ঈদের উৎসব পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ৩০টি গ্রামের ১০ হাজার মুরিদ আমাদের সঙ্গে বুধবার ঈদুল ফিতর পালন করবেন। একইসঙ্গে তারা ঈদের নামাজ আদায় করবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!