ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

প্রবাসীদের ঈদ উপহার দিচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ৯ এপ্রিল ২০২৪
প্রবাসীদের ঈদ উপহার দিচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ
ছবি: ডেইলি বাংলাদেশ

অসহায় প্রবাসীদের দুয়ারে দুয়ারে ঈদ উপহার পৌঁছে দেওয়ার মহৎ উদ্যোগ নিয়েছে প্রবাসীদের জনপ্রিয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রবাস টাইমের সহযোগিতায় প্রায় একশ’ প্রবাসীকে এই ঈদ উপহার বুঝিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রবাস থেকে আহত বা মৃত হয়ে ফিরে আসা অসহায় প্রবাসী পরিবার এই ঈদ উপহার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

অন্যান্য মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো যখন প্রবাসীদের লুটতে ব্যস্ত তখন ব্যতিক্রমী ভূমিকায় একের পর মানবিক উদ্যোগ নিয়ে হাজির হচ্ছে গালফ এক্সচেঞ্জ। সম্প্রতি প্রবাস টাইমের উদ্যোগে আয়োজিত ইসলামি কুইজ প্রতিযোগিতায় ওমান থেকে চূড়ান্ত এক বিজয়ীকে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট উপহার দেয় রেমিট্যান্সে সর্বোচ্চ রেট দেওয়া প্রতিষ্ঠানটি। একই আয়োজনে প্রতিদিন একজন বিজয়ীকে ২ হাজার টাকা উপহার দিচ্ছে তারা।

ঈদ উপহারের জন্য প্রবাসীদের মনোনীত করতে প্রবাস টাইমের ওয়েবসাইটে আবেদন নেয়া হচ্ছে। তথ্য যাচাইবাছাই করে আজ থেকে বিতরণ করা হচ্ছে এই ঈদ উপহার। প্রতি প্যাকেজে রয়েছে গোস্ত, সেমাই, চিনি, তেল, পোলাওয়ের চাল ও দুধ। ঈদের আগে এমন অনুদান পেয়ে দারুণ উচ্ছ্বসিত অসহায় প্রবাসী পরিবার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!