[ দেশজুড়ে ]
হবিগঞ্জে চিপস কারখানার আগুনে নিহত ১, আহত ৩৫
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে প্রাণের চিপস কারখানার আগুনে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩ নম্বর ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগ্নিকাণ্ড ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩ নম্বর ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে।
.png)
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!