ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কত টাকা ভাতা পেলেন ব্যারিস্টার সুমন, জানালেন নিজেই

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১০ এপ্রিল ২০২৪
কত টাকা ভাতা পেলেন ব্যারিস্টার সুমন, জানালেন নিজেই
ফাইল ফটো

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্মানী ভাতা পেয়েছেন। কত টাকা ভাতা পেয়েছেন তা নিজ নির্বাচনী এলাকার মানুষকে জানিয়েছেন তিনি।

গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভাতার বিবরণী প্রকাশ করেন ব্যারিস্টার সুমন।

ক্যাপশনে তিনি লেখেন, ‘সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতা পেলাম। আমার এলাকা মাধবপুর-চুনারুঘাটের মানুষের জানা উচিত আপনাদের সেবার বিপরীতে আমি কতো টাকা ভাতা পাচ্ছি।’

Advertisement

ঐ পোস্টর ভাতা বিবরণীতে জাতীয় সংসদ সচিবালয়ের অডিট ইউনিটের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অডিটর ও সুপারের স্বাক্ষর রয়েছে।

এতে দেখা গেছে, ভাতা বিবরণীটি ফেব্রুয়ারি ২০২৪ সনের। সর্বসাকুল্যে তিনি ভাতা পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৭৩ টাকা। এর মধ্যে মাসের পারিতোষিক ৫৫ হাজার টাকা, নির্বাচনি এলাকা ভাতা ১২ হাজার ৫০০ টাকা, নির্বাচনি এলাকায় অফিস পরিচালনা ভাতা ১৫ হাজার টাকা, টেলিফোন ভাতা ৭ হাজার ৮০০ টাকা, ধোলাই ভাতা ১ হাজার ৫০০ টাকা, নিয়ামক ভাতা ৫ হাজার টাকা, মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় ৭০ হাজার টাকা ও অন্যান্য ভাতা ৬ হাজার টাকা পেয়েছেন। তবে উৎসে আয়কর কর্তন ও স্ট্যাম্প বাবদ ৬২৭ টাকা কর্তন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেশ-বিদেশে অতি পরিচিত মুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!