[ দেশজুড়ে ]
ঈদের দিন ভোরে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
ঈদের দিন ভোরে পাবনার আতাইকুলায় মো. আব্দুর রউফ নামে এক ট্রাকচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত মো. আব্দুর রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, পরকীয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে।
.png)
নিহতের ছোট ভাই আইয়ুব আলী বলেন, বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়। সকালে মানুষের কাছ থেকে খবর পাই জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মরদেহ পড়ে আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান।
তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!